Category News

লালসালু (২০০১) চলচ্চিত্রের মজিদ নামক প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ।

শ্রীলঙ্কার ‘পেজ টু স্ক্রিন ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’

খ্যাতিমান চলচ্চিত্রকার ও সাহিত্যিক তানভীর মোকাম্মেল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালসালু’ (A Tree Without Roots) শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘পেজ টু স্ক্রিন ফিল্ম ফেস্টিভ্যাল’-য়ে প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী ২৭ জুলাই ২০২৬, সোমবার উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। উৎসবের বিস্তারিত ও মূল প্রতিপাদ্য কলম্বো লিটারারি ফেস্টিভ্যাল এবং গ্যেটে-ইনস্টিটিউট শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ২৪ থেকে ২৯ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশেষ উৎসব। কালজয়ী উপন্যাস থেকে কালজয়ী চলচ্চিত্র কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘লালসালু’ ২০০১ সালে মুক্তি পেয়ে দেশে-বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হয় এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে স্বীকৃতি লাভ করে। ধর্মীয় গোঁড়ামি, ক্ষমতার রাজনীতি ও গ্রামীণ সমাজের অন্তর্দ্বন্দ্বের নিপুণ চিত্রায়ণে সমৃদ্ধ এই চলচ্চিত্রটি মুক্তির প্রায় আড়াই দশক পরও সমানভাবে প্রাসঙ্গিক। প্রদর্শনী সময়সূচি উৎসবের…

Bangladeshi filmmaker and author Tanvir Mokammel, Dhaka, 2024.

চিত্রনাট্য রচনার সপ্তাহব্যাপী অনলাইন ওয়ার্কশপ

আপনি কি আপনার কোনো নিজের লেখা বা প্রিয় গল্প, উপন্যাস কিংবা কবিতাকে চিত্ররূপ দিতে চান? একটি ভালো চলচ্চিত্রের মূল ভিত্তিই হলো এর শক্তিশালী চিত্রনাট্য। গল্প থেকে চলচ্চিত্রে রূপান্তরের খুঁটিনাটি ও প্রায়োগিক কলাকৌশলগুলো সরাসরি শিখতে অংশ নিন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা ও সাহিত্যিক তানভীর মোকাম্মেল পরিচালিত সপ্তাহব্যাপী বিশেষ চিত্রনাট্য রচনা ওয়ার্কশপে। কোর্স বিবরণী: কীভাবে অংশ নেবেন?এই ওয়ার্কশপে আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে নিচের দেওয়া গুগল ফর্ম লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন: অনলাইন রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন – গুগল ফর্ম লিংক

নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের নমিনেশন পেয়েছে তানভীর মোকাম্মেললের “মতুয়ামঙ্গল”

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভালে তানভীর মোকাম্মেল পরিচালিত “মতুয়ামঙ্গল” প্রামাণ্যচিত্র সেরা প্রামাণ্যচিত্র ক্যাটারগরিতে নমিনেশন পেয়েছে। আগস্ট মাসে এ উৎসবটা অনুষ্ঠিত হবে। উৎসবে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র সন্দীপ মিস্ত্রীর “বাসন্তী” প্রামাণ্যচিত্রটাও সেরা প্রামাণ্যচিত্রের ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। ১০৫ মিনিট দৈর্ঘ্যরে “মতুয়ামঙ্গল” ( The Saga of the Motuas) ছবিটার চিত্রগ্রহণের কাজ করেছেন রাকিবুল হাসান, শিল্প নিদের্শনায় ছিলেন উত্তম গুহ, আবহসঙ্গীত করেছে সৈয়দ সাবাব আলী আরজু, ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ, সম্পাদনা করেছেন মহাদেব শী এবং সহকারী পরিচালকেরা ছিলেন সন্দীপ মিস্ত্রী, অপরাজিতা সঙ্গীতা, ওয়াসিউদ্দীন আহমেদ টিটো ও সোহেল আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। প্রামাণ্যচিত্রটাতে মতুয়াদের ইতিহাস, জীবন ও দর্শনকে তুলে ধরা হয়েছে।

সোজন বাদিয়ার ঘাট চলচ্চিত্রটির নাম ভূমিকায় ‘সোজন’ চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস এবং ‘দুলী’ চরিত্রে অভিনয় করছেন রাদিফা নারমিন।

তানভীর মোকাম্মেলের নতুন চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’-এর চিত্রধারণ শুরু

পল্লীকবি জসীমউদদীনের অমর মহাকাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার সেলুলয়েডে নিয়ে আসছেন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। সম্প্রতি গোপালগঞ্জের মনোরম চান্দার বিল অঞ্চলে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রায় ৬০ শতাংশ কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্মাণ ও নেপথ্য কারিগর দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল নিজেই। চলচ্চিত্রটির সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন কবি জসীমউদদীনের কন্যা হাসনা জসীমউদদীন মওদুদ। প্রযোজনা সংস্থা কিনো-আই ফিল্মস-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির কারিগরি ও সৃজনশীল দলে রয়েছেন দেশের অভিজ্ঞ সব কুশলী: অভিনয়শিল্পী ও চরিত্র চলচ্চিত্রটির নাম ভূমিকায় অর্থাৎ ‘সোজন’ চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস এবং ‘দুলী’ চরিত্রে অভিনয় করছেন রাদিফা নারমিন। শৈশবের সোজন ও দুলী চরিত্রে দেখা যাবে যথাক্রমে দিহান ও শ্রেয়া বৈদ্যকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে…

তানভীর মোকাম্মেল রচিত নাটক লুৎফার প্রদীপ মঞ্চস্থ হতে যাচ্ছে।

তানভীর মোকাম্মেল রচিত নাটক লুৎফার প্রদীপ মঞ্চস্থ হতে যাচ্ছে

নাট্যপ্রেমীদের জন্য আনন্দের সংবাদ। নাট্যদল সমতল প্রযোজিত, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার তানভীর মোকাম্মেল-এর রচিত একক চরিত্রের নাটক লুৎফার প্রদীপ মঞ্চে আসছে। নাটকটির নির্দেশনায় রয়েছেন সগীর মোস্তফা এবং একক চরিত্রে অভিনয় করছেন প্রখ্যাত অভিনেত্রী চিত্রলেখা গুহ। শিল্প-নির্দেশনা ও আলোক পরিকল্পনায় আছেন উত্তম গুহ। আবহসংগীত ও শব্দ পরিকল্পনায় দায়িত্ব পালন করেছেন সৈয়দ সাবাব আলী আরজু, আর পোশাক পরিকল্পনায় রয়েছেন ওয়াহিদা মল্লিক জলি। আগামী ৩ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৬:০০ টায় বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন-এ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন সর্বজন শ্রদ্ধেয়া অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। একই দিন রাত ৮:০৫ মিনিটে মহিলা সমিতি মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।দর্শকরা অনলাইনে অগ্রিম প্রবেশপত্র বুকিং করতে পারবেন (মোবাইল: ০১৭১৮২৩৬৪২৬)। এছাড়াও শো শুরুর আগে মিলনায়তন থেকে সরাসরি প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে।

১৯৭২-য়ের সংবিধানের উপর নির্মাণাধীন প্রামাণ্যচিত্রের জন্যে গণ-অর্থায়নের আহবান

প্রামাণ্যচিত্রের নাম: একটি অনন্য গ্রন্থের জন্ম (Birth of an Unique Book)দৈর্ঘ্য: ৬০ মিনিটগবেষণা ও পরিচালনা: তানভীর মোকাম্মেল চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল বাংলাদেশের ১৯৭২-য়ের সংবিধানের জন্ম, ইতিহাস ও ক্রমপরিণতির উপর “একটি অনন্য গ্রন্থের জন্ম (Birth of an Unique Book)” নামে গবেষণাধর্মী একটা প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। জনগণের কাছে এই সংবিধানটি “বাহাত্তরের সংবিধান” নামে পরিচিত। দেশের জনগণ, বিশেষ করে তরুণ সমাজের কাছে, এ সংবিধানটার ইতিহাস ও উপাদানগুলোকে পরিচিত করানোর লক্ষ্যে এই প্রামাণ্যচিত্রটা নির্মাণ করা হচ্ছে। ১৯৭১ সালে এক সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের জনপ্রতিনিধিরা ১৯৭২ সালে যে সংবিধানটি রচনা করেন তা বাঙ্গালীদের প্রাণের কিছু দাবী যেমন ১৯৫৪-র ২১-দফা, ১৯৬৬-র ৬-দফা, ১৯৬৯-র ছাত্র-গণআন্দোলনের ১১-দফা এবং ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রকে ধারণ করে গড়ে উঠেছিল। ড: কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি রচিত এ সংবিধানটির…

যোগেন মণ্ডলের উপর নির্মিতব্য তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র "যোগেন্দ্রকথা"।

যোগেন্দ্রনাথ মন্ডলকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল

ব্যতিক্রমী রাজনীতিবিদ যোগেন্দ্রনাথ মন্ডলকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। নমশূদ্র ও মুসলমানদের ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী এই নেতা সাতচল্লিশের দেশভাগের আগে-পরে বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। “যোগেন্দ্রকথা” শিরোনামে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটির গবেষণা ও পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে আছেন রাকিবুল হাসান, সম্পাদনায় ওয়াসিউদ্দিন আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সন্দীপ মিস্ত্রী। গত ২৮শে সেপ্টেম্বর যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মভিটা বরিশালের মৈস্তারকান্দি গ্রামে ছবিটির শুটিং শুরু হয়। এ ছাড়া বরিশালের গৌরনদী ও আগৈলঝড়ার যোগেন মন্ডলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানে শুটিং ও সাক্ষাৎকার ধারণ করা হয়েছে। উল্লেখ্য, “যোগেন্দ্রকথা” প্রামাণ্যচিত্রটি সম্পূর্ণভাবে গণ-অর্থায়ন বা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে নির্মিত হবে।

Bangladeshi filmmaker and author Tanvir Mokammel, Dhaka, 2024.

ঋত্বিক ঘটক স্মরণে আন্তর্জাতিক সেমিনারে বক্তৃতা দেবেন তানভীর মোকাম্মেল

বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলকে নিমন্ত্রণ জানানো হয়েছে ভারতে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার “রিমেমবারিং ঋত্বিক ঘটক: পার্টিশন ইন ফিল্ম, মিডিয়া অ্যান্ড লিটারেচার”-য়ে ভ্যালেডিক্টরী স্পীচ প্রদানের জন্যে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য এ সেমিনারে তিনি সমাপনী বক্তৃতা দেবেন বলে সম্মতি জানিয়েছেন। আন্তর্জাতিক এ সেমিনারের আয়োজন করেছে ভারতের ড. মেঘনাদ সাহা কলেজ, ইতাহার, দক্ষিণ দিনাজপুর-য়ের সেন্টার ফর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ও তার বিভাজন-ভিত্তিক সমাজ-সংস্কৃতি চিত্রণকে কেন্দ্র করে এই একাডেমিক আয়োজন অনুষ্ঠিত হবে। তানভীর মোকাম্মেল তাঁর চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রে উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধকে গভীরভাবে তুলে ধরার জন্য সমাদৃত। আন্তর্জাতিক এ সেমিনারে তাঁর উপস্থিতি ও বক্তব্য বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রচর্চায় নতুন মাত্রা যোগ করবে

যোগেন মন্ডলের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র "যোগেন কথা"-র জন্য তানভীর মোকাম্মেলের গণ-অর্থায়নের আহবান।

যোগেনকথা প্রামাণ্যচিত্রের জন্যে গণ-অর্থায়নের আহবান

যোগেন মন্ডল সম্পর্কে ১৯৪৭-র দেশভাগের আগে-পরে এদেশের রাজনীতিতে নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের নেতা হিসেবে যোগেন মন্ডলের (১৯০৪-১৯৬৮) এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বরিশালের গৌরনদীর মৈস্তারকান্দি গ্রামে জন্ম নেওয়া যোগেন মন্ডল ভারতীয় জাতীয় কংগ্রেসকে উচ্চ বর্ণের হিন্দুদের রাজনৈতিক দল বলে মনে করতেন এবং বিশ্বাস করতেন যে এদেশের নিম্নবর্ণের দলিত হিন্দুদের বরং বেশী নৈকট্য রয়েছে এদেশের মুসলমান কৃষকদের সঙ্গে। ওঁর ভাষায় “আমার জমির আইল যার সঙ্গে রাজনীতি হতে হবে তার সঙ্গেই।” ওঁর এই বিশ্বাসে উনি এতটাই অনমনীয় ছিলেন যে প্রতিক্রিয়াশীল মুসলিম লীগের পাকিস্তানের দাবীকেও উনি সমর্থন করেছিলেন। এবং দেশভাগের সময় আসামের সিলেট জেলা যাতে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় সে জন্যে সিলেটের গণভোটে অনেক পরিশ্রমও করেছিলেন। যোগেন মন্ডলের চেষ্টাতেই ভারতীয় সংবিধান পরিষদের চেয়ারম্যান বাবাসাহেব আম্বেদকর ১৯৪৬-র নির্বাচনে যশোর-খুলনার তফশিলী আসন থেকে নির্বাচিত হতে পেরেছিলেন। যোগেন মন্ডলের…

তানভীর মোকাম্মেল বিআইডিএস-এ "আমার চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ" বক্তৃতা করবেন।

বিআইডিএস-য়ে তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধের উপর স্মারক বক্তৃতা

আগামী ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল (English: Tanvir Mokammel) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-য়ে “একাত্তরের মুক্তিযুদ্ধ: স্মৃতিতে ও ইতিহাসে”-র বিশেষ অনুষ্ঠানে “আমার চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ” শিরোনামে একটি স্মারক বক্তৃতা প্রদান করবেন। এছাড়াও ওই দিন বক্তৃতা দেবেন কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। অনুষ্ঠানটি বিআইডিএস-য়ের সম্মেলন কক্ষে দুপুর ২.৩০ মিনিট থেকে শুরু হবে। তানভীর মোকাম্মেল এর বক্তৃতার পাশাপাশি চলচ্চিত্র প্রদর্শন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল তাঁর কাজের ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে রয়েছে “নদীর নাম মধুমতী”, “রাবেয়া”, “জীবনঢুলী” ও “রূপসা নদীর বাঁকে”। এছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র-ও নির্মাণ করেছেন। এগুলি হলো, “স্মৃতি একাত্তর”, “তাজউদ্দীন আহমদ: নি:সঙ্গ সারথি” ও “১৯৭১”। উক্ত অনুষ্ঠানে তানভীর মোকাম্মেল বক্তৃতা প্রদানের পাশাপাশি তাঁর নির্মিত চলচ্চিত্রের অংশবিশেষ দেখানো হবে…