Phone:
+88 01927 525364, +88 01712 086102

প্রামাণ্যচিত্রের নাম: একটি অনন্য গ্রন্থের জন্ম (Birth of an Unique Book)
দৈর্ঘ্য: ৬০ মিনিট
গবেষণা ও পরিচালনা: তানভীর মোকাম্মেল
চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল বাংলাদেশের ১৯৭২-য়ের সংবিধানের জন্ম, ইতিহাস ও ক্রমপরিণতির উপর “একটি অনন্য গ্রন্থের জন্ম (Birth of an Unique Book)” নামে গবেষণাধর্মী একটা প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। জনগণের কাছে এই সংবিধানটি “বাহাত্তরের সংবিধান” নামে পরিচিত। দেশের জনগণ, বিশেষ করে তরুণ সমাজের কাছে, এ সংবিধানটার ইতিহাস ও উপাদানগুলোকে পরিচিত করানোর লক্ষ্যে এই প্রামাণ্যচিত্রটা নির্মাণ করা হচ্ছে।
১৯৭১ সালে এক সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের জনপ্রতিনিধিরা ১৯৭২ সালে যে সংবিধানটি রচনা করেন তা বাঙ্গালীদের প্রাণের কিছু দাবী যেমন ১৯৫৪-র ২১-দফা, ১৯৬৬-র ৬-দফা, ১৯৬৯-র ছাত্র-গণআন্দোলনের ১১-দফা এবং ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রকে ধারণ করে গড়ে উঠেছিল। ড: কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি রচিত এ সংবিধানটির মূল ভিত্তি ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র। তবে বিভিন্ন সামরিক ও বেসামরিক সরকারের আমলে নানা কাটাছেঁড়া করে এ সংবিধানটায় অনেক পরিবর্তন আনা হয়। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের ১৯৭২-য়ের এই সংবিধানটি পৃথিবীর অন্যতম সেরা একটি সংবিধান বলে বিবেচিত হয়ে থাকে। তবে সংবিধানটি বিভিন্ন সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এখনও হচ্ছে।
ছবিটি তৈরীর ব্যয় নির্বাহের জন্যে প্রামাণ্যচিত্রটির নির্মাতা তানভীর মোকাম্মেল গণ-অর্থায়নের আবেদন করেছেন।
“একটি অনন্য গ্রন্থের জন্ম (Birth of an Unique Book)” প্রামাণ্যচিত্রটা সম্পর্কে তথ্যাবলী
- প্রামাণ্যচিত্রটার গবেষণা, চিত্রনাট্য রচনা ও ছবিটা পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল।
- প্রামাণ্যচিত্রটার দৈর্ঘ্য হবে এক ঘন্টা (৬০ মিনিট)।
- ছবিটা নির্মাণে মোট ব্যয় হবে আট লক্ষ টাকা (টা: ৮,০০,০০০/-)।
- দুই লক্ষ টাকা (টা: ২,০০,০০০/-) ইতিমধ্যে খরচ করা হয়েছে।
- বাকী ছয় লক্ষ টাকা (টা: ৬,০০,০০০/-) গণঅর্থায়নের মাধ্যমে সংগ্রহ করা হবে।
গণ-অর্থায়ন বা ক্রাউড ফান্ডিং-য়ে অংশ গ্রহণের শর্তাবলী
- কেউ দুই হাজার টাকা (টা: ২,০০০/-) প্রদান করলে “অংশগ্রহণকারী”, পাঁচ হাজার টাকা (টা: ৫,০০০/-) প্রদান করলে তাঁর নাম “কৃতজ্ঞতা”-য়, কেউ দশ হাজার টাকা (টা: ১০,০০০/-) প্রদান করলে “বিশেষ কৃতজ্ঞতা”-য় এবং বিশ হাজার টাকা (টা: ২০,০০০/-) প্রদান করলে তাঁর নাম “সম্মানীয় কৃতজ্ঞতা”-র তালিকায় রাখা হবে। অর্থদাতা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম “একটি অনন্য গ্রন্থের জন্ম (Birth of an Unique Holy Book)” ছবিটার টাইটেল কার্ডে প্রদর্শিত হবে।
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার টাকা (টা: ৫০,০০০/-) প্রদান করলে তিনি ছবিটার “সহ-নিবেদক” হিসেবে বিবেচিত হবেন।
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ছবিটার জন্যে এক লক্ষ টাকা (টা: ১,০০,০০০/-) প্রদান করলে তিনি বা ওই প্রতিষ্ঠান ছবিটার “নিবেদক” হতে পারবেন।
অর্থ প্রেরণের নিয়ম:
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ প্রদান করবেন সেসব অর্থদাতার নাম ও অর্থের পরিমাণ অনুগ্রহ করে আমাদেরকে ই-মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ করা হচ্ছে। আমাদের ই-মেইল নম্বর হচ্ছে tmokammel@gmail.com।
অর্থ পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
Bank: Standard Chartered Bank
Account Holder’s Name: TANVIR MOKAMMEL
Account Number: 01 6728081 01
Swift Code: SCBLBDDX
Routing Number: 215261218
Branch Name: Dhanmondi, Dhaka, Bangladesh
অর্থ পাঠানোর বিকাশ ও নগদ নম্বর: 01927-525364 (Personal)
অন্যান্য যোগাযোগের জন্যে টেলিফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর: 01927-525364
বিনীত
তানভীর মোকাম্মেল
চলচ্চিত্রনির্মাতা
ই-মেইল: tmokammel@gmail.com



