নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের নমিনেশন পেয়েছে তানভীর মোকাম্মেললের “মতুয়ামঙ্গল”

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভালে তানভীর মোকাম্মেল পরিচালিত “মতুয়ামঙ্গল” প্রামাণ্যচিত্র সেরা প্রামাণ্যচিত্র ক্যাটারগরিতে নমিনেশন পেয়েছে। আগস্ট মাসে এ উৎসবটা অনুষ্ঠিত হবে। উৎসবে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র সন্দীপ মিস্ত্রীর “বাসন্তী” প্রামাণ্যচিত্রটাও সেরা প্রামাণ্যচিত্রের ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে।

১০৫ মিনিট দৈর্ঘ্যরে “মতুয়ামঙ্গল” ( The Saga of the Motuas) ছবিটার চিত্রগ্রহণের কাজ করেছেন রাকিবুল হাসান, শিল্প নিদের্শনায় ছিলেন উত্তম গুহ, আবহসঙ্গীত করেছে সৈয়দ সাবাব আলী আরজু, ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ, সম্পাদনা করেছেন মহাদেব শী এবং সহকারী পরিচালকেরা ছিলেন সন্দীপ মিস্ত্রী, অপরাজিতা সঙ্গীতা, ওয়াসিউদ্দীন আহমেদ টিটো ও সোহেল আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। প্রামাণ্যচিত্রটাতে মতুয়াদের ইতিহাস, জীবন ও দর্শনকে তুলে ধরা হয়েছে।