অচিন পাখি

Synopsis of the documentary The Unknown Bard

  • প্রামাণ্যচিত্র: অচিন পাখি
  • ধরন: জীবনীমূলক / সাংস্কৃতিক / সংগীত
  • ভাষা: বাংলা
  • দেশ: বাংলাদেশ
  • দৈর্ঘ্য: ৬০ মিনিট
  • ফরম্যাট: বেটাক্যাম
  • নির্মাণকাল: ১৯৯৬
  • নিবেদন: তানভীর মোকাম্মেল
  • প্রযোজক: কিনো-আই ফিল্মস
  • সহায়তা: ইউনেস্কো
  • গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা: তানভীর মোকাম্মেল
  • চিত্রগ্রহণ: আনোয়ার হোসেন
  • অতিরিক্ত চিত্রগ্রহণ: রঞ্জন পালিত
  • সম্পাদনা: মহাদেব শী
  • আবহসঙ্গীত: সৈয়দ সাবাব আলী আরজু
  • শব্দ: শুভব্রত হালদার
  • কণ্ঠ (ধারাভাষ্য): প্রদীপ ঘোষ
  • লালন সংগীত পরিবেশনায়: ফরিদা পারভীন, কৃষ্ণদাস বাউল, অরুন্ধুতী চৌধুরী, আরতী মুখার্জী, প্রহ্লাদ ব্রহ্মচারী, নিত্যগোপাল দাস, সন্ধ্যারাণী দাস
  • ক্যামেরা সহকারী: মোহাম্মদ হামিদ, শিবনাথ সাহা, মোহাম্মদ মোতালেব
  • প্রযোজনা সহকারী: সৈয়দ সাবাব আলী আরজু, সাজেদুল আউয়াল শামীম, মোস্তাফা জামান রায়হানী, কল্যাণ পাত্র, কার্তিক দাস বাউল
তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র "অচিন পাখী" 'র একটি দৃশ্য।
তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র “অচিন পাখী” ‘র একটি দৃশ্য।
প্রামাণ্যচিত্র "অচিন পাখী" 'র দৃশ্যধারনের একটি মুহূর্ত।
প্রামাণ্যচিত্র “অচিন পাখী” ‘র দৃশ্যধারনের একটি মুহূর্ত।

কৃতজ্ঞতা স্বীকার
পাপেট গ্রুপ অব নদিয়া
সুশান্ত হালদার
মৌমিতা তরফদার
বাসুধা জোশী
নিমাইচাঁদ বাউল
হরিহরপুরঘাট গ্রামবাসী

বিশেষ কৃতজ্ঞতা
লোসোর (LOSAUR)
ফোর্ড ফাউন্ডেশন

সারসংক্ষেপ

বাউল গান ও ব্যতিক্রমী এক জীবনযাত্রা নিয়ে বাংলায় বাউল-ফকিরেরা এক বিশেষ উপসম্প্রদায়। বাউলদের বিচিত্র সাধনা ও সমৃদ্ধ সংগীত গ্রাম-বাংলার সংস্কৃতির এক বিশেষ রূপ।

বাংলার বাউলদের মাঝে সংগীতরচয়িতা ও দার্শনিক হিসেবে লালন ফকির নিঃসন্দেহে শ্রেষ্ঠতম। ওঁর গানের বাণীর গভীরতা আজও দেশ-বিদেশের মানুষদেরকে মুগ্ধ করে। লালন ফকির ও ওঁর জীবনী নিয়ে নির্মিত “অচিন পাখি” প্রামাণ্যচিত্রটিতে পরিচালক তানভীর মোকাম্মেল লালন ফকির ও বাউলদের দর্শনকে তুলে ধরার চেষ্টা করেছেন।