Phone:
+88 01927 525364, +88 01712 086102
কর্ণফুলীর কান্না
Synopsis of the documentary Teardrops of Karnaphuli
- প্রামাণ্যচিত্র: কর্ণফুলীর কান্না
- ইংরেজি নাম: Teardrops of Karnaphuli
- ধরন: সামাজিক-রাজনৈতিক / আদিবাসী অধিকার / ঐতিহাসিক
- দৈর্ঘ্য: ৬০ মিনিট
- ভাষা: বাংলা
- দেশ: বাংলাদেশ
- ফরম্যাট: বেটাক্যাম
- নির্মাণকাল: ২০০৫
- প্রযোজক: কিনো-আই ফিল্মস
- চিত্রনাট্য ও পরিচালনা: তানভীর মোকাম্মেল
- চিত্রগ্রহণ: আনোয়ার হোসেন
- সম্পাদনা: মহাদেব শী
- আবহসঙ্গীত: সৈয়দ সাবাব আলী আরজু
- শব্দ: এম. আবদুস সাত্তার
- কণ্ঠ (ধারাভাষ্য): উর্মিমালা বসু
- কণ্ঠশিল্পী: সুব্রত চাকমা, অনামিকা ত্রিপুরা
- সহকারী পরিচালক: সারোয়ার তমিজউদ্দিন, কামাল সরকার
- সহকারী চিত্রগ্রাহক: এ. আর. স্বপন, এনামুল হক লিটন, আলাউদ্দিন আলাল
- সহকারী সম্পাদক: সৈয়দ মারুফ আহসান, মোস্তাফিজুর রহমান
- প্রযোজনা সহকারী: আশীষ চাকমা, মোহাম্মদ মানিক, সৈয়দ মোহাম্মদ মোতালেব, নিবাস চিসিম. আজিজুর রহমান রুস্তম, মো. আনোয়ার
- কারিগরি সহায়তা: ক্র্যান্ডাসি প্রোডাকশনস, ইজু অডিও ভিডিও, স্পন্দন অডিও ভিডিও কমপ্লেক্স, অডিও ভিশন


কৃতজ্ঞতা স্বীকার
- মণি স্বপন দেওয়ান
- গৌতম দেওয়ান
- রাজা দেবাশীষ রায়
- রাজা অং শু মান প্রু
- হান্নে তোর্নাগের
- টম হ্যানসেন
- নির্মলেন্দু ত্রিপুরা
- ড. জাফর আহমেদ খান
- সুগত চাকমা
- উত্তম গুহ
- চিত্রলেখা গুহ
- অঞ্জন কুমার চাকমা
- জুম স্ট্যাটিস্টিক্স কাউন্সিল (জ্যাক)
- শফিক আলম মেহেদী
- অমলান চাকমা
- সুবাশিস চাকমা
- এজাজ আহমেদ খান মজলিস
- চথই প্রু
- পাদা টিং টিং-এর কর্মীবৃন্দ
- ড্যানিডা (DANIDA)
- বান্দরবান শিল্পী গোষ্ঠী
- ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট, রাঙামাটি
- ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট, বান্দরবান
গবেষণায় সহায়ক গ্রন্থ
The Chittagong Hill Tracts: Living in a Borderland — Willem Van Schendel, Wolfgang Mey, Aditya Kumar Dewan
The Chittagong Hill Tracts: Life and Nature at Risk — Raja Devashish Roy, Meghna Guhathakurta, Amena Mohsin, Prashanta Tripura, Philip Gain
“The Chittagong Hill Tracts, Bangladesh: On the Difficult Road to Peace” — Amena Mohsin
“Tripuras of Bangladesh: Language, Culture and Tradition” — সম্পাদনা: নববিক্রম কিশোর ত্রিপুরা
সারসংক্ষেপ
রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই তিন জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম। পাহাড় ও জঙ্গলঘেরা পার্বত্য চট্টগ্রামে বাস করে মূলত চাকমা, মারমা, তঞ্চৈঙ্গা, বম, লুসাই, ত্রিপুরা, মুরং এরকম বারোটি পাহাড়ি জনগোষ্ঠী।
শান্তিপ্রিয় এই পাহাড়িদের জীবনে প্রথম বড় বিপর্যয় নেমে আসে যখন ১৯৬০-এর দশকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে কাপ্তাই হ্রদ সৃষ্টি করা হয়। পার্বত্য চট্টগ্রামবাসী হারায় তাদের হাজার হাজার একর সেরা চাষের জমি। পাহাড়িদের জীবনে আরেক দুর্ভোগ নেমে আসে যখন ১৯৮০-এর দশকে প্রায় পাঁচ লক্ষ সমতলবাসী বাঙালিকে এনে কৃত্রিমভাবে পার্বত্য চট্টগ্রামে বসবাস করানো হতে থাকে। শুরু হয় পাহাড়ি-বাঙালি জাতিগত সংঘাত।
বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে “শান্তি বাহিনী”-র শান্তি চুক্তি হলেও পাহাড়ে এখনও অসন্তোষের আগুন ধিকিধিকি জ্বলছে। এই বিষয়টি নিয়ে তানভীর মোকাম্মেল নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র “কর্ণফুলীর কান্না”।
