তানভীর মোকাম্মেলের ‘সোজন বাদিয়ার ঘাট’ চলচ্চিত্রের ৭০ শতাংশ শুটিং সম্পন্ন

কবি জসীমউদ্দীনের অমর লোককাহিনি অবলম্বনে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত ‘সোজন বাদিয়ার ঘাট’ চলচ্চিত্রের ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে।

প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করছেন রাকিবুল হাসান, সম্পাদনায় রয়েছেন মহাদেব শী এবং শিল্পনির্দেশনার দায়িত্বে আছেন উত্তম গুহ। চলচ্চিত্রটির আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু। পোশাক পরিকল্পনা ও কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ।

‘সোজন বাদিয়ার ঘাট’ চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, সন্দীপ মিস্ত্রী ও সঙ্গীতা ঘোষ। চলচ্চিত্রটির সহ-প্রযোজক হাসনা মওদুদ জসীমউদ্দীন।

চলচ্চিত্রটির প্রধান চরিত্র সোজনের ভূমিকায় অভিনয় করছেন তনয় বিশ্বাস এবং দুলী চরিত্রে রয়েছেন রাদিফা নারমিন। ছোট সোজন ও ছোট দুলীর চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে দিহান ও শ্রেয়া বৈদ্য।

এ ছাড়া চলচ্চিত্রটিতে অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহালনবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, রিমু রোজা খন্দকার, মারিয়া ফারিহ্ উপমা, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, ইকবাল আহমেদ, সাইদুল হক, আছিরউদ্দীন মিলন, মেহেদি আল আমীন, মতিউর সুমন, সরন সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, রেজাউল করিম রেজা, প্রশান্ত কর্মকার, অলোক বসু, দেবদাস সাহা, নব কুমার, মনোজ মন্ডল, রিজভিনা মৌসুমী, পারভীন পারু, সুলতানা কানিজ, নাজমুন্নাহার লিজা, স্বপ্না বৈদ্য, শাহানা সিদ্দিকা, রিপা মন্ডল, চৈতালী মন্ডল, নির্ঝর চৌধুরীসহ আরও অনেকে।

কবি জসীমউদ্দীনের কালজয়ী লোককাহিনিকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরার এই উদ্যোগ বাংলা চলচ্চিত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন হতে যাচ্ছে।