Phone:
+88 01927 525364, +88 01712 086102

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক তানভীর মোকাম্মেলকে কলকাতায় অনুষ্ঠিতব্য স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল (SVIFF)-এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর কলকাতায় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে আগামী ৭ সেপ্টেম্বর কলকাতার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘নন্দন’-এ তানভীর মোকাম্মেল নির্মিত প্রামাণ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’ (The Saga of the Motuas) প্রদর্শিত হবে।
সময়ের সীমাবদ্ধতার কারণে তানভীর মোকাম্মেল নিজে এবারের চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারছেন না। তবে ওঁর নির্মিত ১০৫ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি নন্দনের পর্দায় প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি মতুয়া সম্প্রদায়ের ইতিহাস, জীবন ও দর্শনকে গভীরভাবে অনুসন্ধান করেছে।
‘মতুয়ামঙ্গল’-এর চিত্রগ্রহণ করেছেন রাকিবুল হাসান এবং সম্পাদনা করেছেন মহাদেব শী। শিল্প নির্দেশনায় ছিলেন উত্তম গুহ। আবহসঙ্গীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ।
চলচ্চিত্রটির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সন্দীপ মিস্ত্রী, অপরাজিতা সঙ্গীতা, ওয়াসিউদ্দীন আহমেদ টিটো ও সোহেল আহমেদ। চলচ্চিত্রটির গবেষণা, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল।
মতুয়া সম্প্রদায়ের ইতিহাস ও জীবনদর্শনের বিভিন্ন দিক অনুসন্ধানের মাধ্যমে নির্মিত ‘মতুয়ামঙ্গল’ তানভীর মোকাম্মেলের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্রগুলোর একটি।



