কর্ণফুলীর কান্না

Synopsis of the documentary Teardrops of Karnaphuli

  • প্রামাণ্যচিত্র: কর্ণফুলীর কান্না
  • ইংরেজি নাম: Teardrops of Karnaphuli
  • ধরন: সামাজিক-রাজনৈতিক / আদিবাসী অধিকার / ঐতিহাসিক
  • দৈর্ঘ্য: ৬০ মিনিট
  • ভাষা: বাংলা
  • দেশ: বাংলাদেশ
  • ফরম্যাট: বেটাক্যাম
  • নির্মাণকাল: ২০০৫
  • প্রযোজক: কিনো-আই ফিল্মস
  • চিত্রনাট্য ও পরিচালনা: তানভীর মোকাম্মেল
  • চিত্রগ্রহণ: আনোয়ার হোসেন
  • সম্পাদনা: মহাদেব শী
  • আবহসঙ্গীত: সৈয়দ সাবাব আলী আরজু
  • শব্দ: এম. আবদুস সাত্তার
  • কণ্ঠ (ধারাভাষ্য): উর্মিমালা বসু
  • কণ্ঠশিল্পী: সুব্রত চাকমা, অনামিকা ত্রিপুরা
  • সহকারী পরিচালক: সারোয়ার তমিজউদ্দিন, কামাল সরকার
  • সহকারী চিত্রগ্রাহক: এ. আর. স্বপন, এনামুল হক লিটন, আলাউদ্দিন আলাল
  • সহকারী সম্পাদক: সৈয়দ মারুফ আহসান, মোস্তাফিজুর রহমান
  • প্রযোজনা সহকারী: আশীষ চাকমা, মোহাম্মদ মানিক, সৈয়দ মোহাম্মদ মোতালেব, নিবাস চিসিম. আজিজুর রহমান রুস্তম, মো. আনোয়ার
  • কারিগরি সহায়তা: ক্র্যান্ডাসি প্রোডাকশনস, ইজু অডিও ভিডিও, স্পন্দন অডিও ভিডিও কমপ্লেক্স, অডিও ভিশন
তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র "কর্ণফুলীর কান্না"-র এলতি দৃশ্য।
তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র “কর্ণফুলীর কান্না”-র এলতি দৃশ্য।
তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র "কর্ণফুলীর কান্না"-র এলতি দৃশ্য।
তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র “কর্ণফুলীর কান্না”-র এলতি দৃশ্য।

কৃতজ্ঞতা স্বীকার

  • মণি স্বপন দেওয়ান
  • গৌতম দেওয়ান
  • রাজা দেবাশীষ রায়
  • রাজা অং শু মান প্রু
  • হান্নে তোর্নাগের
  • টম হ্যানসেন
  • নির্মলেন্দু ত্রিপুরা
  • ড. জাফর আহমেদ খান
  • সুগত চাকমা
  • উত্তম গুহ
  • চিত্রলেখা গুহ
  • অঞ্জন কুমার চাকমা
  • জুম স্ট্যাটিস্টিক্স কাউন্সিল (জ্যাক)
  • শফিক আলম মেহেদী
  • অমলান চাকমা
  • সুবাশিস চাকমা
  • এজাজ আহমেদ খান মজলিস
  • চথই প্রু
  • পাদা টিং টিং-এর কর্মীবৃন্দ
  • ড্যানিডা (DANIDA)
  • বান্দরবান শিল্পী গোষ্ঠী
  • ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট, রাঙামাটি
  • ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট, বান্দরবান

গবেষণায় সহায়ক গ্রন্থ

The Chittagong Hill Tracts: Living in a Borderland — Willem Van Schendel, Wolfgang Mey, Aditya Kumar Dewan
The Chittagong Hill Tracts: Life and Nature at Risk — Raja Devashish Roy, Meghna Guhathakurta, Amena Mohsin, Prashanta Tripura, Philip Gain
“The Chittagong Hill Tracts, Bangladesh: On the Difficult Road to Peace” — Amena Mohsin
“Tripuras of Bangladesh: Language, Culture and Tradition” — সম্পাদনা: নববিক্রম কিশোর ত্রিপুরা

সারসংক্ষেপ

রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই তিন জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম। পাহাড় ও জঙ্গলঘেরা পার্বত্য চট্টগ্রামে বাস করে মূলত চাকমা, মারমা, তঞ্চৈঙ্গা, বম, লুসাই, ত্রিপুরা, মুরং এরকম বারোটি পাহাড়ি জনগোষ্ঠী।

শান্তিপ্রিয় এই পাহাড়িদের জীবনে প্রথম বড় বিপর্যয় নেমে আসে যখন ১৯৬০-এর দশকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে কাপ্তাই হ্রদ সৃষ্টি করা হয়। পার্বত্য চট্টগ্রামবাসী হারায় তাদের হাজার হাজার একর সেরা চাষের জমি। পাহাড়িদের জীবনে আরেক দুর্ভোগ নেমে আসে যখন ১৯৮০-এর দশকে প্রায় পাঁচ লক্ষ সমতলবাসী বাঙালিকে এনে কৃত্রিমভাবে পার্বত্য চট্টগ্রামে বসবাস করানো হতে থাকে। শুরু হয় পাহাড়ি-বাঙালি জাতিগত সংঘাত।

বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে “শান্তি বাহিনী”-র শান্তি চুক্তি হলেও পাহাড়ে এখনও অসন্তোষের আগুন ধিকিধিকি জ্বলছে। এই বিষয়টি নিয়ে তানভীর মোকাম্মেল নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র “কর্ণফুলীর কান্না”।